3.4.12

কিভাবে ব্লগারে প্রেজেন্টেশন আনবেন বা ব্যবহার করবেন

আপনি যদি মাইক্রোসফট PowerPoint দিয়ে প্রেজেন্টেশন তৈরি করেন তাহলে সেটি আপনি ব্লগারে আপলোড করে ভিজিটরদের শেয়ার করতে পারেন। প্রেজেন্টেশনটি আপনি সরাসরি আপলোড করতে পারবেন আপনার কম্পিউটার থেকে আপনার Windows Live SkyDrive এ। Windows Live SkyDrive হল মাইক্রোসফট এর একটি সার্ভিস যা দিয়ে ইউজাররা cloud storage এ ফাইল আপলোড করতে পারবে এবং অনলাইনে সেটি গ্রহন বা ব্যবহার করা যায়। আপনি এম্বেড html কোডের মাধ্যমে ব্লগ পোস্টে পেস্ট করে প্রেজেন্টেশন দিতে পারবেন।
এ কাজটি করার জন‌্যে আপনার যা লাগবেঃ
* Windows Live account (হটমেইল)
* Microsoft PowerPoint
এখন নিচের ধাপগুলো দেখুনঃ
১) Windows Live এ লগিন করুন, যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে "Sign Up"  এ ক্লিক করে একটা ইমেইল বা অ্যাকাউন্ট খুলে নিন।
২) অ্যাকাউন্ট করা হলে "New" তে ক্লিক করুন তারপর ক্লিক করুন "Folder" এ, ফোল্ডারের একটি নাম দিন।
৩) "Share With" এর নিচে "Change" এ ক্লিক করুন, "Everyone" সিলেক্ট করে "Next" এ ক্লিক করুন।
৪) "Browse" এ ক্লিক করুন, আপনার কম্পিউটার থেকে PowerPoint ফাইলটি ক্লিক করে "Upload" এ ক্লিক দিন।
৫) পেজের উপরের দিকে "Office" এ ক্লিক করুন এবং সিলেক্ট করুন "Your Documents"
৬) আপনার PowerPoint প্রেজেন্টেশন এ ক্লিক করুন, সিলেক্ট করুন "More"> "Share" তারপর "Embed" এ। এটি আপনাকে একটি html কোড জেনারেট করে দিবে এ কোডটি আপনি ব্লগ পোস্ট এ দিতে পা্রবেন।
৭) জেনারেট করা html কোডটি কপি করুন।
৮) এখন ব্লগার ড্যাশবোর্ড থেকে "New Post" এ ক্লিক করুন, HTML ট্যাবে ক্লিক করে জেনারেট করা html কোডটি পেস্ট করুন এবং "Publish Post" এ ক্লিক করুন।