অনেক সময় এমন হতে পারে যেঃ কোন কারনে পোস্ট ডিলিট অথবা ব্লগ ডিজেবল হয়ে গেলে আপনার পোস্টগুলো আবার পোস্ট লিখতে হয়। কিন্তু এর জন্যে আপনার ব্লগ এর পোস্টগুলো ব্যাকআপে রাখতে পারেন।
এজন্যে প্রথমে ব্লগ এর “Settings” থেকে “Basic” এ যান, “Export blog” এ ক্লিক করুন এবং “Download Blog” এ ক্লিক করে ডাউনলোড করে নিন।
এরপর যখন আপনার ডাউনলোডকৃত ব্লগ আবার পাবলিশ করতে চান তাহলে “Basic” তারপর “import blog” এ ক্লিক করুন এবং আপনার ডাউনলোড করা xml file সিলেক্ট করে “import blog” এ ক্লিক করুন।