এখানে দেখাব যে কি করে "Newer Posts" এবং "Older Posts" পরিবর্তন করা হবে। প্রথমে ব্লগে লগিন করে Design > Edit HTML যান, “Expand Widgets Templates” চেকবক্সে টিক দিন।
১) NEWER POSTS পরিবর্তন করতে হলে-
CTRL+F দিয়ে সার্চ করুনঃ <data:newerPageTitle/>
এই <data:newerPageTitle/> ট্যাগটি নতুন পোস্টগুলোর সাথে লিঙ্ক করা থাকে। চেঞ্জ করতে এই ট্যাগটি জাস্ট ডিলিট করে দিন।
২) OLDER POSTS পরিবর্তন করতে হলে-
CTRL+F দিয়ে সার্চ করুনঃ <data:olderPageTitle/> এবং যে টেক্সটি আপনি দিতে চান সেটি এই ট্যাগে রিপ্লেস করে দিন।
৩) "HOME" পরিবর্তন করতে হলে-
CTRL+F দিয়ে সার্চ করুনঃ <data:homeMsg/> এবং ২য় পদ্ধতির মতোই এই ট্যাগে নিজের যেকোন টেক্সট রিপ্লেস করে দিন।
আপডেটঃ
আপনি যদি টেক্সট এর পরিবর্তে ইমেজ/আইকন দিতে চান তাহলে উপরের সবুজ কালারের ট্যাগ গুলোতে এইঃ <img alt=’…’ border=’0′ src=’…’/> কোডটি বসিয়ে দিন। img alt এ ড্যাশ এর জায়গায় যেকোন নাম এবং src='...' এর জায়গায় ইমেজ এর লিঙ্ক দিয়ে দিন।
আপনার রেজাল্ট হবে এরকমঃ